×

শেয়ার বাজার

নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই লেনদেন-সূচকে বড় লাফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই লেনদেন-সূচকে বড় লাফ

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। পাশপাশি উভয় শেয়ারবাজারেই লেনদেন বেড়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহ ও নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে। যা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এছাড়া ডিএসইএস সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে ও ২ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। যা ২০২৫ সালের ৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এছাড়া রোববার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৬৪টি কোম্পানির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেশের অপর পুঁজিবাজার সিএসইতে রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৮২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৫১৮ দশমিক ৮০ পয়েন্টে ও ৯ হাজার ৫৫৫ দশমিক ২৪ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক ১৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৯৩৮ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৫০ সূচক ৩৭ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৯৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩ দশমিক ৯৫ পয়েন্টে ও ১৪ হাজার ৬৪ দশমিক ২০ পয়েন্টে। 

সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা।

সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারদর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App