×

ধর্ম

এবার কবে ঈদ? সম্ভাব্য তারিখ জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

এবার কবে ঈদ? সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি : সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরো পড়ুন: আজ জামায়াতের ইফতার অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন: রূপের ঝলকে গোলাপী তানজিন তিশা

স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে এই কর্মকর্তা বলেন, ‘আগামী ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।’

আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে। তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App