×

আন্তর্জাতিক

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:০৪ পিএম

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ছবি : সংগৃহীত

চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়ন ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তার এই বক্তব্য শনিবারের তুলনায় কিছুটা সংযত বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রোববারের পোস্টের শুরুতে ট্রাম্প ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। ওই চুক্তিকে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম খারাপ চুক্তি এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ খুলে দেওয়ার মতো সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, বর্তমানে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা আগেরটির সম্পূর্ণ বিপরীত।

ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা এখন সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের কোনো তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “সময় এখন আমাদের পক্ষে।”

তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন, প্রত্যয়ন এবং স্বাক্ষর না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিকভাবে চুক্তি সম্পন্ন করতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক এখন তুলনামূলকভাবে বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে তিনি আবারও স্পষ্ট করে বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে পারবে না।

পোস্টের শেষ অংশে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং আঞ্চলিক দেশগুলোকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানও এতে যুক্ত হতে পারে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, যাতে দেশটির শীর্ষ নেতাসহ কয়েকজন কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও পারস্য উপসাগরীয় মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, যা পরবর্তীতে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App