×

বিনোদন

রূপের ঝলকে গোলাপী তানজিন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

রূপের ঝলকে গোলাপী তানজিন তিশা

ছবি : সংগৃহীত

প্রেম বা বিরহের গল্প দর্শক অনেকবার দেখেছেন। তবে এবার উপস্থাপিত হচ্ছে এক নতুন রূপের কাহিনী, যা এই সব গল্পকে ছাপিয়ে যাবে। বাংলাদেশে টিভি নাটকে নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্প খুব কমই প্রচলিত, আর এবারের নাটক সেই দিক থেকে একেবারে আলাদা অভিজ্ঞতা দিতে চলেছে দর্শকদের।

এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‘গোলাপী’। নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। যাকে একাধারে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই নাটকে।

আরো পড়ুন: ফের ঊর্ধ্বমুখী ফলের বাজার

আরো পড়ুন: আজ জামায়াতের ইফতার অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী

‘গোলাপী’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন হিট ডিরেক্টর রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

সদ্য শুটিং শেষ হওয়া সিএমভি’র ব্যানারে নির্মিতব্য এই নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। মুক্তি পাবে ঈদ উৎসবে।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বেশ আশাবাদী। কারণ, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যে কোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

নির্মাতার মতে, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সবমিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হচ্ছে সিনেমার আদলে নাটক। যা দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। আসছে ঈদ উৎসবে ‘গোলাপী’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App