×

রংপুর

লিবিয়ায় ছেলের কাজের বিরোধ, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:০৮ পিএম

লিবিয়ায় ছেলের কাজের বিরোধ, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলায় জুমার নামাজ শেষে এক বৃদ্ধকে আমগাছে বেঁধে নির্দয়ভাবে মারধরের ঘটনা ঘটেছে। লিবিয়ায় ছেলের কর্মসংস্থানজনিত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আহত বৃদ্ধ বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় চার বছর আগে ওই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান ভুক্তভোগী ৬২ বছর বয়সী মো. আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় কাজ করতে যান। সেখানে হাসানুর রহমানের কর্মস্থলে সমস্যা দেখা দেওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোন্নাফ ও তার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল মহির উদ্দিনের পক্ষ। এ বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

শুক্রবার জুমার নামাজ শেষে আব্দুল মোন্নাফ মসজিদ থেকে বের হওয়ার সময় হামলাকারীরা তাকে ঘিরে ধরে। পরে তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ অসহায়ভাবে চিৎকার করলেও হামলাকারীরা তাকে মারধর চালিয়ে যায়। এ সময় তার পকেট থেকে নগদ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজা মিঠু মিয়াও আহত হন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল মোন্নাফ বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ ও মানবাধিকারকর্মীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App