×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে প্রশ্নের যে জবাব দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে প্রশ্নের যে জবাব দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত

ইরান যেন পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে যেকোনো পরিমাণ আর্থিক বা সামরিক ব্যয় যুক্তিযুক্ত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (২৯ এপ্রিল) কংগ্রেসে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং ইরান সংঘাত নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন।

পেন্টাগনের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস ‘জেই’ হার্স্ট আর্মড সার্ভিসেস কমিটিকে জানান, এই ব্যয়ের বড় অংশই খরচ হয়েছে অস্ত্রশস্ত্র এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামের প্রতিস্থাপনে। বর্তমানে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে থাকলেও মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র।

কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যদের তীব্র সমালোচনা করে হেগসেথ বলেন, এই সংঘাতকে ‘অচলাবস্থা’ বলা শত্রুপক্ষকে উৎসাহিত করার শামিল। তিনি যুদ্ধবিরোধী অবস্থানের জন্য ডেমোক্র্যাটদের ‘বেপরোয়া ও অদক্ষ’ বলে অভিহিত করেন। তবে যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে; জ্বালানি ও কৃষিপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপ বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে সমর্থন করছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক। সংঘাতের ফলে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। কংগ্রেস যখন ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব পর্যালোচনা করছে, তখন এই যুদ্ধব্যয় এখন অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App