×

রংপুর

ঠাকুরগাঁওয়ে হামের বিস্তার, ১০১ জনের উপসর্গ শনাক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ে হামের বিস্তার, ১০১ জনের উপসর্গ শনাক্ত

ছবি: ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

ঠাকুরগাঁওয়ে দিনদিন বাড়ছে হাম রোগের সংক্রমণ, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনজনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সন্দেহজনক রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ২৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। এ পর্যন্ত ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমরা টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছি। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App