×

চট্টগ্রাম

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযানে অপহৃত ৩ ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের করাচি পাড়া ও হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাব-১৫। অভিযানে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৩ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল।

উদ্বারকৃতরা হলেন- জাকির আহাম্মদ (৪২),  নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। এরা উভয় কক্সবাজার সদর ৪নং ওয়ার্ডের  লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১০ এপ্রিল (শুক্রবার) দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। সেখান থেকে তাদের সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১১ ও ১০১২) দায়ের করেন। বিষয়টি অবহিত হওয়ার পর র‍্যাব-১৫ অপহৃতদের উদ্ধারে নিবিড় গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে। এক পর্যায়ে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৬ এপ্রিল রাত সোয়া ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে রেখেই গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে তিন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App