×

রংপুর

নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই ঘটনায় অভিযান চালিয়ে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শরীফ উপজেলার নীলগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ শুক্রবার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি হঠাৎ সেখানে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়।

আরো পড়ুন : প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানায়। পরে তদন্তের ভিত্তিতে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা শরীফকে গ্রেপ্তার করে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App