×

রংপুর

নীলফামারীতে ৪০ টি চোরাই মোবাইল উদ্ধার: গ্রেফতার ১

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

নীলফামারীতে ৪০ টি চোরাই মোবাইল উদ্ধার: গ্রেফতার ১

ছবি: কাগজ প্রতিবেদক

নীলফামারীতে ৪০ টি চোরাই মোবাইল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল। এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ উদ্ধার অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,  জেলার সদর উপজেলার সুবর্ণখুলী গ্রামের মো. আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০)। নীলফামারী থানাধীন সংগলশী ইউনিয়নস্থ কাজিরহাট বাজারে আরিফা টেলিকম এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি অভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির দোকান তল্লাশী করে ২০ টি সচল এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২০ টি অকেজো মোবাইল ফোন সহ মোট ৪০ (চল্লিশ) টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার একটি সুত্র জানায়, জেলা পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী এর তত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৮৬,  তাং-২৫/০২/২০২৬ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর ০১ টি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নীলফামারী থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৬/০২/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬৭/২৬, ধারা- ৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়েছে। 





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App