×

রাজশাহী

নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:১৬ পিএম

নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ সোমবার (১৮ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ। কাউন্টারগুলোর সামনে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

রাকিবুল ইসলাম নামের ঢাকার এক যাত্রী বলেন, নিজেদের মধ্যে কোনো কিছু হলেই তারা বাস চলাচল বন্ধ রাখে। এর ফলে তারা মানুষকে এক ধরনের জিম্মি করে রেখেছে। এই তো কিছুদিন আগে শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ ছিল। মূলত পরিবহন শ্রমিকরা তাদের নিজেদের দাবি আদায়ে সাধারণ যাত্রীদের জিম্মি করে।

কুমিল্লাগামী যাত্রী সেকাদুল ইসলাম রাজশাহীর একটি কোম্পানিতে চাকরি করেন৷ স্ত্রীর অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি বলেন, মাঝেমধ্যেই শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে। এ ছাড়া, সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে। রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছে। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও। বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে রফিকুল ইসলাম পাখির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, গতকাল (রোববার) কেন্দ্র থেকে কমিটি গঠন করা হয়েছিল। নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

ঈদ সামনে রেখে জমজমাট পশুর হাট, প্রস্তুত লক্ষাধিক পশু

ভোলা ঈদ সামনে রেখে জমজমাট পশুর হাট, প্রস্তুত লক্ষাধিক পশু

ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App