×

চট্টগ্রাম

পরীক্ষার হলে খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:০২ পিএম

পরীক্ষার হলে খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। রোববার (১৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, হামলার ঘটনায় আহত শাখাওয়াত হোসেন জিহানের বাবা মো. আলমগীর রোববার রাতে থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের সালামত উল্যাহর ছেলে সাজিদ হোসেন রাফি (১৭), একই ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে নওশীন ইসলাম রামীম (১৭), মো. আলমের ছেলে মোশারফ হোসেন (১৭) এবং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুফলা গ্রামের মাহবুব আলমের ছেলে মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭)। তাঁরা সবাই করেরহাট কামিনী মজুমদার উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিজ্ঞান বিষয়ের এসএসসি পরীক্ষা চলাকালে বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েমের কাছে উত্তরপত্র দেখতে চান একই কেন্দ্রের অন্য কয়েকজন পরীক্ষার্থী। তাঁরা খাতা দেখাতে অস্বীকৃতি জানালে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী তাঁদের ওপর হামলা চালায় এবং ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে সহপাঠীরা আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

ওসি আব্দুল হালিম বলেন, “পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চার কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, রোববার বারইয়ারহাট কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে জিহানের শরীরে ১৯টি এবং মুনায়েমের শরীরে ৩২টি সেলাই দিতে হয়েছে। তাঁরা দুজনই বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ

গোড়ান মক্কা মসজিদ কমিটি নির্বাচনে আল-আমানাহ প্যানেল বিজয়ী

গোড়ান মক্কা মসজিদ কমিটি নির্বাচনে আল-আমানাহ প্যানেল বিজয়ী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App