×

রাজশাহী

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ আহত

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ আহত

ছবি : ভোরের কাগজ

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত জিআরপি সদস্য সোহেল রানা (৪০) বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে একতা এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা রুট) চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে অতিক্রম করার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ছিটকে পড়ে আহত হন।

এ সময় স্টেশন মাস্টারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

আরো পড়ুন : বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির জানান, আহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ট্রেন ক্রসিংয়ের কারণে মুলাডুলি স্টেশনে অনির্ধারিতভাবে থামে একতা এক্সপ্রেস। সেখানে নামার পর ট্রেন ছেড়ে দিলে দৌড়ে এসে ওঠার চেষ্টা করেন সোহেল রানা। দরজা বন্ধ থাকায় তিনি হ্যান্ডেল ধরে ঝুলে ছিলেন। চাটমোহরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উজ্জ্বল হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ গৃহায়ন মন্ত্রীর

সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ গৃহায়ন মন্ত্রীর

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

সীতাকুণ্ড জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App