×

চট্টগ্রাম

সীতাকুণ্ড

জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩০ পিএম

জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে জুয়ার আসর কেড়ে নিচ্ছে মধ্যবিত্ত পরিবারের সুখ-শান্তি। ব্যাটারিচালিত রিকশাচালক থেকে শুরু করে সিএনজিচালক, ট্রাক ও কাভার্ডভ্যান চালক এবং পুরোনো জাহাজভাঙা কারখানার মাঝারি স্ক্র্যাপ ব্যবসায়ীদের দৈনিক আয়ের বড় অংশই চলে যাচ্ছে জুয়ার আসরে। সারাদিনের উপার্জন হারিয়ে খালি হাতে গভীর রাতে বাড়ি ফিরছেন অনেকেই।

এতে অভাব-অনটনে ভেঙে পড়ছে বহু পরিবার। ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের লেখাপড়া। কৌতূহলবশত জুয়ার আসরে যাতায়াত করতে গিয়ে এলাকার অনেক যুবক জড়িয়ে পড়ছে নেশা ও অপরাধে। অর্থের জোগান দিতে গিয়ে কেউ কেউ ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় নাজিয়া রোলিং মিলের পাশে একটি ট্রান্সপোর্টে সোহেল, রমজান ও মালু নামে তিন ব্যক্তি নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছেন। সরকারি ছুটির দিনগুলোতে দিনের বেলায় এবং প্রতিদিন রাত ১০টার পর সেখানে জুয়ার আসর বসে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিজীবী বলেন, “পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই এখানে প্রতিদিন জুয়ার আসর ও মদ্যপানের আয়োজন চলে। সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারে না।”

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, “উপজেলার কোথাও জুয়ার আসরের মতো ঘটনা ঘটলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App