×

রাজশাহী

রেশন কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

রেশন কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ছবি: প্রতিকি

বগুড়ায় সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি)  ধুনট উপজেলার এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যাক্তি হলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে টুটুল সরকার টিটু (৪৫)। তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ওই ওপর দীর্ঘদিন ধরে টিটুর কুনজর ছিল। এ সময় তিনি ইজ্জত হরণের লক্ষ্যে সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এরপর গত ২৫ জানুয়ারি দুপুরে টিটু রেশন কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে গৃহবধূকে উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে দিনভর নানা টালবাহানায় বসিয়ে রাখার পর সন্ধ্যায় জানায় যে, সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় কাজ হয়নি। পরবর্তীতে টিটু ভুক্তভোগীকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত টুটুল সরকারকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App