×

রাজশাহী

পাবনায় বালুবহনকারী ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত, চালক আটক

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

পাবনায় বালুবহনকারী ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত, চালক আটক

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় অবৈধ বালুবহনকারী ট্রলির চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। এ সময় শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই সে মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় স্থানীয়রা জানান, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল কিন্তু সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহন ব্যাপক আকারে বেড়েছে। বালুবহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করছে।

আরো পড়ুন: গৌরনদীতে বায়োগ্যাস বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুরু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App