×

বরিশাল

গৌরনদীতে বায়োগ্যাস বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুরু

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

গৌরনদীতে বায়োগ্যাস বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুরু

ছবি: ভোরের কাগজ

বরিশালের গৌরনদীতে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট (৩য় পর্যায়) প্রকল্পের এ আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির শুভ উদ্বোধন করেন।

আরো পড়ুন: যাত্রীসহ বগি ফেলে চলে গেলো ট্রেন

সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত চলবে। 

গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্টাক্টর গৌতম কুমার বিশ্বাস, ইমপ্যাক্ট প্রকল্পের মাঠকর্মী ও প্রশিক্ষক মো. রেজাউল করিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App