×

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। তারা সবাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন, মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), মেয়ে মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহ। দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের গাড়িচালক মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০), তিনি ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়ির বাসিন্দা এবং আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে।

দুর্ঘটনায় মিজানুর রহমানের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন : বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সৌদি আরব সময় রাত ৩টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নাগাদ আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসা পরিচালনা করতেন।

পরিবারের বড় ভাই ব্যবসায়ী বাহারুল আলম জানিয়েছেন, মিজানুর রহমান গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তারা প্রাইভেটকারে বাসায় ফেরার পথে ছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর তাদের জানা গেছে এবং মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

ঈদে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

ঈদে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

নেটওয়ার্ক পুনর্গঠনে হাইকোর্টর স্থগিতাদেশ

ইউনিলিভার বাংলাদেশের ডিস্ট্রবিউশন নেটওয়ার্ক পুনর্গঠনে হাইকোর্টর স্থগিতাদেশ

যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি

যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App