×

ঢাকা

যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ এএম

যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। একই সময়ে মোট ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সংখ্যক যানবাহন চলাচল করে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

আরো পড়ুন : ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে নির্ধারিত রয়েছে।

তিনি আরো জানান, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

স্বর্ণের দামে বড় ধস, কমলো রুপাও

স্বর্ণের দামে বড় ধস, কমলো রুপাও

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App