×

খবর

পিআরআইয়ের গবেষণা প্রতিবেদন : বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাজস্ব আয় বৃদ্ধির তাগিদ

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : উচ্চ আয়ের দেশ হওয়ার লক্ষ্য অর্জনে সরকারি বিনিয়োগের সক্ষমতা বাড়াতে হবে। এজন্য রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, জিডিপির ২ ভাগ ব্যক্তি-আয়কর বাড়ানো গেলে প্রবৃদ্ধি বাড়বে দশমিক ৫ ভাগ। আগামী বাজেটে রাজস্ব প্রশাসনে বড় সংস্কার শুরুর পরামর্শ দিয়েছেন গবেষকরা। পিআরআইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে- জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগের বৈশ্বিক গড় ৩৫ দশমিক ২২ ভাগ। উচ্চ আয়ের দেশে যা প্রায় ৫৩, মধ্য আয়ের দেশে সাড়ে ৩৬ এবং নি¤œ আয়ের দেশে সরকারি বিনিয়োগ জিডিপির ২১ শতাংশের বেশি। কিন্তু বাংলাদেশে এই বিনিয়োগ ১৫ শতাংশের ঘরে, যার ৬ শতাংশই আসে দেশি-বিদেশি ঋণ থেকে। রাজস্ব আদায়ে ভারত, নেপাল, শ্রীলঙ্কার চেয়েও অনেক পিছিয়ে থাকায় স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে পারে না সরকার। পিআরআইয়ের গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি ব্যয় হচ্ছে আমাদের জিডিপির অনুপাতে ১৩ থেকে ১৪ ভাগ পর্যন্ত। আপনারা যদি উন্নয়নশীল বিশ্বের দিকে দেখেন সেখানে সরকার কত ব্যয় করে। দেখবেন, সেটা জিডিপির ২৪ থেকে ২৫ ভাগের মতো। গবেষকরা বলছেন, করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রিটার্ন জমা বাধ্যতামূলক করলে কয়েক বছরের মধ্যে ৬৫ হাজার কোটি টাকা রাজস্ব বাড়বে। করছাড় আর প্রণোদনা কমালে আগামী অর্থবছরেই আয় বাড়বে ৩০ হাজার কোটি টাকা। পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, দিস ইজ অ্যা লো হ্যাঙ্গিং ফ্রুট। এটা থেকে খুব জলদি ২০ থেকে ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত সরকার আগামী ৩ বছর এটা থেকে আপগ্রেডেড হতে পারে। তার মধ্যে এখন যদি সংস্কার কার্যক্রম শুরু করে তাহলে ৩ থেকে ৫ বছরের মধ্যে ওই রেজাল্টটাও পাবে। দ্যাট উড বি দ্য প্যাকেজ। আলোচকরা বলেন, স্থানীয় শিল্প সুরক্ষার নামে অতিরিক্ত আমদানি শুল্ক রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পথে বড় বাধা। এই শুল্কহার যৌক্তিক করার পরামর্শ দেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App