×

খবর

অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ কর্মকৌশলের পরামর্শ : ইউএইচসি ফোরাম

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে অগ্রাধিকার ভিত্তিতে ৫টি কর্মকৌশলের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে ৫ কর্মকৌশলের উপর জোর দেয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো- মহামারির সংক্রমণ ও ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বোঝা; জনসংখ্যা অনুপাতে নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ঘাটতি; চিকিৎসা পেতে ব্যক্তি পর্যায়ের ক্রমাগত ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) বৃদ্ধি; জনস্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় সক্ষমতা অর্জনের প্রস্তুতি; জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা। গবেষণা সংস্থা পিপিআরসি (পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার) আয়োজিত এক পাবলিক ডায়ালগ অনুষ্ঠানে এই ৫ কৌশলের কথা জানানো হয়। গতকাল শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। দেশে মানসম্মত ও ব্যয়সাধ্য ইউএইচসি অর্জন ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতের নানা স্টেকহোল্ডারদের উপস্থিতিতে ‘ইউএইচসি ফোরাম’ শিরোনামের প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। সেখানে নতুন ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি নির্ধারিত ৫টি কৌশল কীভাবে অর্জন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফয়েজ, পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ ও অধ্যাপক ড. রুমানা হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন সভাপতি ডা. আবু জামিল ফয়সাল, সিএমইডির প্রতিষ্ঠাতা অধ্যাপক খন্দকার এ. মামুন। ড. জিল্লুর রহমান তিনটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা তুলে ধরেন। সেগুলো হলো- ইউএইচসি অর্জনে বাস্তব অগ্রগতি পর্যালোচনা; স্বাস্থ্য সংক্রান্ত সংস্কার কর্মসূচিতে গতি ও বেগ আনার জন্য রাজনৈতিক বুদ্ধিমত্তাদীপ্ত কৌশল প্রণয়ন ও নীতি নির্ধারকদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময়; স্বাস্থ্যসম্মত জীবনপ্রণালী ও স্বাস্থ্য স্বাক্ষরতা বিস্তারে সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে তৃণমূল মফস্বল, স্কুলপর্যায়ে কার্যকর সামাজিক আন্দোলন। আসন্ন রমজানের আগেই স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে মতবিনিময়ের জোড়ালো প্রচেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App