×

বিনোদন

শাকিব খানের ‘তুফান’ : শাকিব খানের ‘তুফান’ নকল পোস্টার! নকল পোস্টার!

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাকিব খানের ‘তুফান’ : শাকিব খানের ‘তুফান’ 
নকল পোস্টার!
নকল পোস্টার!
বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। সদ্য সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। এই আয়োজনে সিনেমার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা হয়। চারদিকে শাকিব খানের এই পোস্টারের প্রশংসায় ভরে যায়। কিন্তু এই পোস্টারে পাওয়া গেল নকলের আভাস। ‘তুফান’র যে পোস্টার প্রকাশ করা হয়েছে, সেটা হলিউডের সিনেমা ‘জন উইক : চ্যাপ্টার ২’ সিনেমার পোস্টারের সঙ্গে হুবহু মিল। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের পোস্টারের কিয়ানু রিভস দুর্ধর্ষ অ্যাকশনে দেখা যায়, ঠিক একইভাবে তুফানের পোস্টারে হাজির করা হয়েছে শাকিব খানকে। দুটি পোস্টারে দেখা যায়, কিয়ানু রিভসের বাঁ হাতে রিভলবার, শাকিবেরও বাঁ হাতে রিভলবার। কিয়ানুর ডান হাতে একে ৪৭, শাকিবের ডান হাতেও একে ৪৭। শুধু মাপের ক্ষেত্রে এদিক-ওদিক কয়েক ডিগ্রি কমবেশি রয়েছে। কালার গ্রেডিং একই। জন উইক ফ্র্যাঞ্চাইজিরর চতুর্থ পর্ব চলতি বছর মুক্তি পেয়েছে। সিনেমা হল ছাড়াও অ্যামাজন প্রাইমে দর্শকেরা হুমড়ি খেয়ে দেখছেন। ২০২৩ সালের গুগল সার্চেও এই সিরিজ প্রথম পাঁচে রয়েছে। এমন একটি সিনেমার পোস্টার হুবহু নকল করায় নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App