×

খবর

কুরআনের নূর প্রতিযোগিতার সমাপনী

Icon

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুরআনের নূর প্রতিযোগিতার সমাপনী
হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা উত্তরের মারকাজুল ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দীন মোহাম্মদ জাকারিয়া। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় ১০ লাখ টাকা। বিজ্ঞপ্তি গত শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও ইসলামিক সম্মেলন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পবিত্র রমজান মাসজুড়ে বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে হাফেজদের এই প্রতিযোগিতা স¤প্রচারিত হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় বিজয়ী ঢাকা উত্তরের মো. শাহরিয়ার নাফিস সালমান পেয়েছে সাত লাখ টাকা। তৃতীয় কুমিল্লার শামসুল উলুম তাহফিজুল হিফজ কোরআন মাদ্রাসার মো. মোশাররফ হোসাইন পেয়েছে পাঁচ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম হয়েছে ঢাকা দক্ষিণের মারকাজুত তাহফিজ মাদ্রাসার মো. নাসরুল্লাহ আনাছ ও মোহাম্মদ বশীর আহমদ। পুরস্কার হিসেবে তারা পেয়েছে দুই লাখ টাকা করে। সেরা আটের বাকি তিনজন ময়মনসিংহের মো. লাবিব আল হাসান, সিলেটের মো. আবু তালহা আনহার ও ঢাকা দক্ষিণের আবদুল্লাহ আল মারুফ পেয়েছে এক লাখ টাকা করে। সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেকে এমপি মমতাজের জামিন নামঞ্জুর

সাবেকে এমপি মমতাজের জামিন নামঞ্জুর

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App