×

বিনোদন

বাবুর পুঁথি পাঠ

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাবুর পুঁথি পাঠ
বিনোদন প্রতিবেদক : ব্যতিক্রমী চরিত্রের অভিনয় আর লোকজ সুরের কণ্ঠ দিয়ে ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এবার তিনি করলেন আরেকটি ভিন্নমাত্রিক কাজ। শত বছরের ঐতিহ্যবাহী শরবহ রুহ্ আফজা সম্পর্কিত একটি পুঁথিগানে অংশ নিলেন এই গুণী অভিনেতা। গাজীপুরের আশুলিয়ার ইয়ারপুরের দৃষ্টিনন্দন সবুজ প্রকৃতিতে চিত্রায়ন হয়েছে এটি। শত বছর আগে গ্রামবাংলার মানুষের প্রিয় সাংস্কৃতিক অনুষঙ্গ ছিল পুঁথিপাঠ। সেই ঐতিহ্যকে সামনে রেখে উপমহাদেশের মানুষের কাছে পছন্দের শরবত রুহ্ আফজাকে নতুনমাত্রায় উপস্থাপন করা হয়েছে। পুঁথিপাঠে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও শিফা আহমেদ। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার দিকনির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেন আমিরুল মোমেনীন মানিক। সংগীত পরিচালনা করেন অণু মুস্তাফিজ, চিত্রগ্রহণ করেন মাহমুদুল হাসান, সম্পাদনা ও রং বিন্যাসে ছিলেন আবু সাইদ খান এবং ব্যবস্থাপনায় এ ই এম বোরহান উদ্দিন। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ব্যতিক্রমী একটি কাজ করলাম। পুঁথিপাঠ যেমন শত বছরের ঐতিহ্য ঠিক তেমনি রুহ্ আফজাও। অসাধারণ লোকেশন এবং গল্পের এই পুঁথিপাঠের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনকাল এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে দেশীয় হালাল শরবত রুহ্ আফজার উত্থানের কাহিনী উঠে এসেছে। শুধু বিজ্ঞাপনের জন্য নয়, বরং দেশীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবনেও ভূমিকা রাখবে এটি। এ প্রসঙ্গে নির্মাতা আমিরুল মোমেনীন মানিক বলেন, হারিয়ে যাওয়া পুঁথিকে ফিরিয়ে আনতে তৈরি করা এই বিজ্ঞাপন-সিনেমাটি নতুন প্রজন্মের কাছে খুব উপভোগ্য হবে। ফজলুর রহমান বাবু ভাইসহ সব কলাকুশলী হৃদয় দিয়ে কাজ করেছেন। আশা করা যায়, এটি দর্শকের হৃদয় ছুঁয়ে দেবে। বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন সব প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে বিজ্ঞাপন সিনেমা ‘পুঁথিপাঠে রুহ্ আফজা’র গল্প’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App