×

মেলা

এক সিনেমায় তিন বান্ধবী!

Icon

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক  সিনেমায়  তিন  বান্ধবী!
‘রোড ট্রিপ’-এর ওপর ভিত্তি করে আসছে ফের নতুন সিনেমা। মেয়েদের রোড ট্রিপের গল্প উঠে আসবে সেই ছবিতে। আরও তিন বন্ধুর গল্প বলতে আসছেন পরিচালক ফারহান আখতার। ছবির নাম ‘জি লে জারা’। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া আর আলিয়া ভাটকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পাবেন দর্শক। এরই মধ্যে এলো নতুন খবর। ফারহানের এই নতুন ছবি ‘জি লে জারা’তে শুধু তিন নায়িকা নয়, দেখা যাবে অভিনেতা ইশান খট্টরকেও। এই নতুন ছবিতে কার সঙ্গে জুটিতে দেখা যাবে ইশানকে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। গত বছর আগস্ট মাসে ঘোষণা হয়েছিল ‘জি লে জারা’ ছবির। চলতি বছর জুলাই বা আগস্টের শুরুতে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ২০২৩-সালে শুটিং শুরু হবে ‘জি লে জারা’র। কিন্তু কেন এত দেরি হচ্ছে প্রোডাকশনের কাজে? আসল কারণ হলো, একসঙ্গে তিন লিডিং লেডির ডেট নিয়ে সমস্যা। সূত্র বলছে, ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কা তিনজনই ফাঁকা রয়েছেন এমন তারিখ পেতে সমস্যা হচ্ছে, এর জেরেই প্রোডাকশনের কাজ ক্রমশও পিছিয়ে যাচ্ছে। এই ছবির সঙ্গেই দীর্ঘদিন পর বলিউডের ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক ফারহান আখতারকে তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এই ছবিতে যেন নাচ করার সুযোগ থাকে তার কাছে। হিন্দি সংলাপ বলার জন্যও মুখিয়ে রয়েছেন দেশি গার্ল। কীভাবে এই ছবির কথা মাথায় এসেছিল নির্মাতাদের? প্রসঙ্গত, প্রিয়াঙ্কাই নাকি একদিন ফোন করে দুই অভিনেত্রী-বান্ধবী আলিয়া এবং ক্যাটরিনাকে এক জায়গায় ডাকেন। কথা প্রসঙ্গে, নারীকেন্দ্রিক এক সিনেমার কথা ওঠে। এক সাক্ষাৎকারে জোয়া বলেছিলেন, আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা তিনজনের সঙ্গেই আলাদাভাবে ফোনে কথাও বলেছিলেন তিনি। তারপরই পর্দায় ‘রোড ট্রিপের’ প্ল্যানিং শুরু হয়। উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। বিয়ের মাস-দুই পরেই আলিয়া ভাট ঘোষণা করেছিলেন তিনি অন্তঃসত্ত্বা। জুন মাসেই মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া। তখন তিনি দেশের বাইরে নিজের হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’-এর শুটে। দেশে ফিরেই শুরু করে দিয়েছেন পরের ছবি ‘ডার্লিংস’-এর প্রোমোশন। স¤প্রতি শেষ করেছেন করণ জোহরের পরিচালনায় ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শুটিং। যতদূর খবর, নভেম্বরে আলিয়ার কোল আলো করে আসছে কাপুর পরিবারের নতুন সদস্য। :: মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App