×

রাজনীতি

‘দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:০৪ পিএম

‘দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত’

ছবি: সংগৃহীত

দেশে হওয়া সব অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে। দেশের সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। কিন্তু দায় চাপিয়ে দিচ্ছে বিএনপি সরকারের ওপর।’

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘দেশের মানুষ ভালো করেই জানে ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এই যে আমি তাদের সমালোচনা করছি তা নিয়ে নিউজ হবে। তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে জামায়াতে ইসলামী করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।’ 

হামের টিকা নিয়ে গাফিলতির ঘটানা তুলে ধরে তিনি বলেন, ‘হামের প্রাদুর্ভাব সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে 

ছয়বার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে, বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App