×

রাজনীতি

আর্থিক সহায়তার দাবি

বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম

বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ শোকবার্তা দেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২৬ এপ্রিল বিকেলে গাইবান্ধা জেলায় পাঁচজনসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ধরনের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে নিরীহ মানুষের প্রাণহানিকে তিনি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বজ্রপাতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় নাট্যকলার শিক্ষক গ্রেপ্তার

ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় নাট্যকলার শিক্ষক গ্রেপ্তার

ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

আর্থিক সহায়তার দাবি বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App