×

রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা, বিকেলে দায়িত্ব বণ্টন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা, বিকেলে দায়িত্ব বণ্টন

সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ‘আপ বাংলাদেশ’-এর একঝাঁক শীর্ষ নেতা। রোববার (১৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী রাফে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ সংগঠনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, তারা ইতিপূর্বে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা এখন সবাই এক হয়ে কাজ করব।’ এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন।

নতুন যুক্ত হওয়া নেতাদের পদ ও দায়িত্ব বণ্টন সম্পর্কে নাহিদ ইসলাম জানান, আজ বিকেলেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলন শেষে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

সংসদে জ্বালানিমন্ত্রী দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

‘এলপিজি সরবরাহ নিশ্চিতে সরকার সতর্ক রয়েছে’

‘এলপিজি সরবরাহ নিশ্চিতে সরকার সতর্ক রয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App