×

রাজনীতি

জামায়াত এমপিকে স্পিকার

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও  সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। 

তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, এটি কোন পয়েন্ট অফ অর্ডার নয়। এ ব্যাপারে বিরোধীদলের নেতার সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চাঁদপুর ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

বাস খাদে পড়ে আহত ৩০

ফরিদপুর বাস খাদে পড়ে আহত ৩০

বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নাচ-গান বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App