×

রাজনীতি

জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গণভোটের জনরায় উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ মঙ্গলবার নির্ধারিত সময়েই হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, যদি ‘সংবিধানে নেই’—এই যুক্তিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ারও কোনো অর্থ থাকে না।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হয়। এনসিপি নেতাদের দাবি, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় হওয়ায় জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর বর্তাবে।

আরো পড়ুন : বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত: তাহের

পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সে কারণে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করে সংশোধনী আনা, তৃতীয় তফশিলে শপথের ফর্ম নির্ধারণ এবং শপথ পাঠ করানোর কর্তৃপক্ষ নির্ধারণের মতো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এমন শপথের প্রশ্ন আসতে পারে।

সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ২০২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমদ?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App