×

রাজনীতি

ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে চায় বিএনপি। সংসদেই সব বিষয়ে আলোচনা হবে। রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না। 

শনিবার (১৮ জানুয়ারি) শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিম্পোজিয়ামের শেষ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সঞ্চালক ছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি-না তা দেশের জনগণই ঠিক করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন এবং ভারতের সঙ্গে বিগত সরকার আলোচনা করেনি বলেও জানান তিনি। দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে। 

মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে বলেন, ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব। এ জন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব। তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি। আবার চেষ্টাটা চালু করতে হবে।

ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়—ফখরুলের এমন বক্তব্যকে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দিকে ইঙ্গিত হিসেবে মনে করেন রেহমান সোবহান। তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, ছয় মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করার দাবি তাড়াহুড়া হয় কি না? 

জবাবে মির্জা ফখরুল হাসতে হাসতে বলেন, ‘এটা আমাদের দলীয় কৌশল (স্ট্র্যাটেজি)। অর্থ পাচারকারীদের আবার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি প্রশ্নে উঠে এসেছে। জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সন্দেহ একেবারে অমূলক নয়। তারা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি। এই বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত দেব না। বিএনপি দ্রুত নির্বাচনের জন্য কেন এত চাপ দিচ্ছে—এ বিষয়ে দর্শকসারি থেকে প্রশ্ন করেন একজন ছাত্রপ্রতিনিধি। 

জবাবে মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন, সংস্কারসহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরমে পান্তা ভাতের যত উপকারিরতা

গরমে পান্তা ভাতের যত উপকারিরতা

বিশ্বে কীভাবে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে ইরানের ড্রোন

বিশ্বে কীভাবে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে ইরানের ড্রোন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

বুধবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App