×

লাইফ স্টাইল

পান্তা ভাতের যত উপকারিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

পান্তা ভাতের যত উপকারিতা

ছবি: সংগৃহীত

বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পান্তা ভাতের অবস্থান বেশ পুরোনো। বিশেষ করে গরমের সময়ে এই খাবারের জনপ্রিয়তা বেড়ে যায়। একসময় গ্রামবাংলার কৃষকদের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। সারাদিন মাঠে কাজের শক্তি জোগাতে এটি ছিল সহজলভ্য ও কার্যকর খাবার। এখনও অনেক পরিবারে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও ভাজা মাছের সঙ্গে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে শক্তি জোগায়। তাই প্রচণ্ড গরমে অনেকেই পান্তা ভাতকে প্রাকৃতিক শীতলকারী খাবার হিসেবে বিবেচনা করেন।

পুষ্টিবিদদের ভাষ্য, পান্তা ভাতে সাধারণ ভাতের তুলনায় কিছু পুষ্টিগুণ বেড়ে যেতে পারে। এতে আয়রনের পরিমাণ তুলনামূলক বেশি পাওয়া যায়, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে।

পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানও থাকে। গরম ভাতের তুলনায় এতে চর্বির পরিমাণ কম থাকায় যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি উপকারী হতে পারে।

হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস জানান, অনিদ্রায় ভোগা ব্যক্তিদের জন্যও পান্তা ভাত উপকারী হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, পান্তা ভাতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি-৬ ও ভিটামিন বি-১২ এর মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে।

তিনি আরো জানান, ১০০ মিলিগ্রাম সাধারণ চালে যেখানে প্রায় ৩.৫ মিলিগ্রাম আয়রন থাকে, সেখানে একই পরিমাণ পান্তা ভাতে প্রায় ৭৩.৯ মিলিগ্রাম আয়রন পাওয়া যেতে পারে। একইভাবে সাধারণ চালে ২১ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকলেও পান্তা ভাতে তা প্রায় ৮৫ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মাত্রাও তুলনামূলক বেশি পাওয়া যায়।

শুধু স্বাস্থ্য নয়, ত্বকের সতেজতা ও তারুণ্য ধরে রাখতেও পান্তা ভাত সহায়ক বলে মনে করা হয়। তাই গরমের এই সময়ে সকালের খাবারে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণের সঙ্গে এক প্লেট পান্তা ভাত হতে পারে স্বাদ, ঐতিহ্য ও সুস্থতার দারুণ সমন্বয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App