×

রাজনীতি

প্রধান উপদেষ্টার আলোচনায় আমন্ত্রণের দাবি ওয়ার্কার্স পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

প্রধান উপদেষ্টার আলোচনায় আমন্ত্রণের দাবি ওয়ার্কার্স পার্টির

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন, তবে এখনো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে আমন্ত্রণ না জানানোয় উষ্মা প্রকাশ করে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছে দলটি। রবিবার (১ সেপ্টেম্বর) দলটির পলিটব্যুরোর এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান উপদেষ্টা সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিলেও বিশেষ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন না। তার মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ডাকা হবে না বলে আমরা শুনেছি। এক যাত্রার পৃথক ফলের এরূপ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কেন নিচ্ছেন তা আমাদের বোধগম্য নয়।

আরো পড়ুন: জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণ

এতে আরো বলা হয়েছে, এদেশের প্রতিটি গণসংগ্রামের লড়াকু, আইনি নিবন্ধিত পার্টি যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসে লেখা আছে, সেরূপ একটি পার্টির মতামত অগ্রাহ্য করার বিষয়টি পরিপূর্ণভাবেই বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক। আইনি কোনো বিধিনিষেধ না থাকার পরও ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার এই অন্তর্বর্তী সরকারের নেই। একটি রাষ্ট্রীয় নিবন্ধিত পার্টির অধিকারকে অস্বীকার করা হচ্ছে যা স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আমরা দাবি করবো দেশের চলমান রাজনৈতিক আলোচনায় দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টিকে অন্তর্ভুক্ত করা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App