×

জাতীয়

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

নিষিদ্ধের আদেশ বাতিলের পর এবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিল শুনানিতে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। 

রবিবার (১ সেপ্টেম্বর) এ জন্য সর্বোচ্চ আদালতের চেম্বার আদালতে আপিল পুনরুজ্জীবীত করতে আবেদন (রিস্টোরেশন পিটিশন) করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল গত বছর ১৯ নভেম্বর খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ।

একবার খারিজ হওয়া সেই আপিল আবার শুনানিতে উঠতে পারে কিনা, জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, ‘শুনানিতে আপিলের পক্ষে আইনজীবী না থাকায় তখন তা ডিসমিস ফর ডিফল্ট অর্থাৎ খারিজ করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এই খারিজ আদেশের অর্থ হচ্ছে, শুনানি না হওয়ায় আপিল বা আবেদনটি খারিজ করে দেয়া। ফলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কী যুক্তিতে আপিলটি করা হয়েছিল, তা সর্বোচ্চ আদালত জানেন না। অর্থাৎ জামায়াতের আপিলটি মেরিটে (গ্রহনযোগ্যতা প্রশ্নে) খারিজ করা হয়নি।

এ আইনজীবী আরো বলেন, ‘সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী কোনো আপিল এভাবে খারিজ হলে আপিলকারী আপিলটি পুনরুজ্জীবীত করতে আবেদন করতে পারেন। এ ধরনের আবেদনকে রিস্টোরেশন পিটিশন বলা হয়ে থাকে। আপিল বিভাগের চেম্বার আদালতে সেই আবেদনটি করা হয়েছে। আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন: আওয়ামী লীগ থেকে বিএনপি আবার ইউনুসকে নিয়ে সমালোচনা, রনির উদ্দেশ্য কী?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App