×

রাজনীতি

“বন্দী বিএনপি নেতা স্বপন ও এনির পরিবারের পাশে শীর্ষ নেতৃবৃন্দ”

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম

“বন্দী বিএনপি নেতা স্বপন ও এনির পরিবারের পাশে শীর্ষ নেতৃবৃন্দ”

গত তিন মাসের অধিক সময় যাবত বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এনি দুজনই গ্রেপ্তার। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এই দুই নেতার পরিবারের খোঁজখবর নিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির তাদের বাসায় যান। এসময় নেতৃবৃন্দ বিএনপির এই কেন্দ্রীয় দুই নেতার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

আরো পড়ুন: আ.লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার

তারা কারাবন্দী নেতৃবৃন্দের উপস্থিত পরিবারের সদস্যদের সাথে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, শহীদ উদ্দীন চৌধুরী এনি গ্রেপ্তার হন গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বেশ কয়েকদিন আগে আর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্তৃক ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে তাদেরই দায়েরকৃত মামলায়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

গভীর রাতে  নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

হামের প্রাদুর্ভাব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

মসজিদুল হারামে বিতর নামাজ পড়ার নিয়ম ও করণীয়

মসজিদুল হারামে বিতর নামাজ পড়ার নিয়ম ও করণীয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App