×

ধর্ম

মসজিদুল হারামে বিতর নামাজ পড়ার নিয়ম ও করণীয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

মসজিদুল হারামে বিতর নামাজ পড়ার নিয়ম ও করণীয়

ছবি : সংগৃহীত

মুসলমানদের জন্য এশার নামাজের পর বিতর আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বিতর’ শব্দের অর্থই বেজোড় আর সেই কারণেই এই নামাজ এক বা তিন রাকাতে আদায় করা হয়, যা ইসলামের বর্ণনায় বিশেষ তাৎপর্য বহন করে। 

বিতর নামাজের রাকাতসংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনা থাকলেও হানাফি মাজহাবে এটি তিন রাকাত হিসেবে আদায় করা হয়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বর্ণনা অনুযায়ী, রাসুল (সা.) নিয়মিত তিন রাকাত বিতর নামাজ আদায় করতেন (সুনানে দারুকুতনি, হাদিস: ১৬৫৯)।

আরো পড়ুন : ইসলামের আলোকে মানবিক মূল্যবোধ: সাম্য, ভ্রাতৃত্ব ও সেবা

আরো পড়ুন : ঈদুল আজহার সম্ভাব্য তারিখ যেদিন

হানাফি মাজহাব অনুযায়ী এক সালামে দুই বৈঠকে ৩ রাকাত বিতরের নামাজ পড়া ওয়াজিব। তবে অন্য মাজহাবে এক রাকাত বিতর পড়ারও অবকাশ রয়েছে। হানাফি মাজহাব মেনে চলা ব্যক্তির জন্য তিন রাকাত বিতর নামাজ পড়তে হবে। যেসব মাজহাবে এক রাকাত বিতর আদায় করা হয়, এমন কোনো মাজহাবের ইমামের পেছনে হানাফি মাজহাব মেনে চলা মুক্তাদি ইক্তিদা করলে তার নামাজ হবে কি না?

এ বিষয়ে হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মতামত হলো, এই মুক্তাদির বিতরের নামাজ সহীহ হবে না। (মুসনাদে আবি হানিফা হাদিস :৭৬, রদ্দুল মুহতার ৮/২, মারাকিল ফালাহ শরহে নূরুল ইযাহ পৃ: নং ১৩৯,)

তবে দুইটি শর্ত পাওয়া গেলে হানাফি মাজহাবের মুক্তাদি অন্য মাজহাবের ইমামের ইক্তিদা করলে তার বিতর নামাজ সহিহ হয়ে যাবে। শর্তগুলো হলো

১. ইমামের সঙ্গে বিতরের নামাজ পড়ার সময় দুই রাকাতের পর বৈঠক করে সালাম ফেরানো যাবে না।

২.  ইমাম শুধু বিতরের নিয়ত করবেন, নিয়তের মধ্যে নফল বা সুন্নতের উল্লেখ করা যাবে না। কিন্তু বাস্তবে তা হয় না। (মাআরিফুস সুনান শরহে সুনানুত তিরমিজি, ৪/১৭৪, ইমদাদূল আহকাম ১/৫৯৭)

আমাদের জানামতে হারাম শরিফের ইমামগণ বিতরের নামাজে ২ রাকাতের পর উভয় দিকে সালাম ফিরিয়ে নেন। এরপর বিতর হিসেবে ১ রাকাত যুক্ত করেন। এজন্য হানাফি মাজহাবের অনুসারী যে মুসল্লিরা রমজান মাসে ওমরাহ করার জন্য হারাম শরিফে যান তাদের জন্য উচিত হলো মসজিদে বা বাসায় এসে হানাফি পদ্ধতিতে আলাদাভাবে বিতরের নামাজ আদায় করা। (ফাতাওয়ায়ে হাবীবিয়্যাহ ৩/৩৮৩, নাজমুল ফাতাওয়া ২/৫৩৮,)

তবে প্রয়োজনের কারণে বিশৃঙ্খলা এড়াতে হানাফি মাযহাবের অনুসারী মুক্তাদিদেরও হারাম শরীফের ইমাম বা অন্য মাজহাবের ইমামদের পেছনে ইক্তিদা করার অবকাশ দিয়েছেন কোন কোন মুফতি সাহেব। সেক্ষেত্রে হানাফি মুক্তাদি ওয়াজিব বিতরের নিয়ত করবে না বরং শুধু বিতরের নিয়ত করবে এবং দুই রাকাতের পর ইমামের সাথে সালাম ফিরাবে না বরং ইমাম যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তখন তার সাথে দাঁড়িয়ে নামাজ পূর্ণ করবে এবং দোয়ায়ে কুনুতের সময় তাদের সাথে হাত উঠাবে না। এই মত অনুযায়ী এই পদ্ধতিতে তার বিতরের নামাজ সহিহ হয়ে যাবে। 

মুফতী মনসুরুল হক : প্রধান মুফতী ও শাইখুল হাদীস, জামিআ রাহমানিয়া আরাবিয়া ও জামিআতুল আবরার রাহমানিয়া, মুহাম্মাদপুর, ঢাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শত্রুতার জেরে ২৪ একর তরমুজ ধ্বংস করল সন্ত্রাসীরা

শত্রুতার জেরে ২৪ একর তরমুজ ধ্বংস করল সন্ত্রাসীরা

দ্বিতীয় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

দ্বিতীয় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চে বিশ্বজুড়ে খাদ্যের দাম আড়াই শতাংশ বেড়েছে

মার্চে বিশ্বজুড়ে খাদ্যের দাম আড়াই শতাংশ বেড়েছে

মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App