×

ঢাকা

ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করল প্রতিমন্ত্রী

Icon

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করল প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকদের জন্য পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এ বিষয়ে চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App