×

পুরনো খবর

চিকন পাতলা আইভ্রু, ঘন কালো করে তুলুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৬ পিএম

চিকন পাতলা আইভ্রু, ঘন কালো করে তুলুন
চিকন পাতলা আইভ্রু, ঘন কালো করে তুলুন
যে নারীর ভ্রু’জোড়া ঘন কালো পাখির ডানার মতোই বাঁকানো থাকে, তাকে আর মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য তেমন কিছুই করতে হয় না। কারণ তখন মুখে মেকআপ না থাকলেও তার ভ্রু’জোড়াই মুখের সৌন্দর্য বাড়াতে যথেষ্ঠ। কিন্তু এমনটা তো আর সবার ক্ষেত্রে হয় না। সবার ভ্রু’ তো আর এক রকম সুন্দর হয় না। অনেকর ভ্রু’  চিকন আর পাতলা। চিকন ভ্রু’ ঘন কালো করবেন কীভাবে সে ব্যাপারে কয়েকটি টিপস দেওয়া হলো: অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল এবং নারকেল তেল সবগুলো তেলেই রয়েছে নারিশিং উপাদান। এছাড়াও প্রতিটি তেলেই রয়েছে ভিটামিন-ই যা ময়েশ্চারাইজ করে ভ্রু। তাই প্রতিরাতে যেকোনো ১টি তেল বা দু/তিনটি তেল একসাথে মিশিয়ে ভ্রু ম্যাসেজ করে ঘুমুতে যান। সকালে স্বাভাবিকভাবে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে পছন্দ মতো ঘন ভ্রু পেয়ে যাবেন। এরপর ভালো পার্লারে গিয়ে প্লাক করে নিলেই সমস্যার সমাধান। তেল ব্যবহার না করতে চাইলে ব্যবহার করতে পারেন ভেসলিন। দিনে দু তিনবার ভেসলিন আঙুলের মাথায় নিয়ে ভ্রু ম্যাসেজ করে নিন। বিশেষ করে ভ্রু’য়ের যে অংশগুলো পাতলা সেদিকে ভালো করে ম্যাসেজ করুন। ভেসলিন ভ্রু ময়েশ্চারাইজ ও কন্ডিশন করে। এতে করে ভ্রু হয় ঘন। ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন। পেয়াজের ঝাঁঝালো উপাদানটাই কিন্তু আপনার ভ্রু গজানোতে অনেক দ্রুত সাহায্য করবে। পেঁয়াজ ছেঁচে এর রস ভ্রু এর নীচে তুলো দিয়ে লাগিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে আরো কয়েক প্রলেপ দিন। যদি আপনার ভ্রু বেশি প্লাক করার কারণে পাতলা হয়ে গিয়ে থাকে তাহলে ঘৃত কুমারীর রস আপনার ভ্রু গজাতে সাহায্য করবে। ঘৃত কুমারীর পাতা ছেঁচে সেটার রস লাগান ভ্রুর উপরে। এর ভেষজ প্রভাব আপনার ভ্রু গজাতে সাহায্য করবে। কয়েকদানা মেথি পেস্ট করে লাগাতে পারেন। সেক্ষেত্রে মেথির সাথে এ্যালমন্ড অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন তাতে আপনার স্কিন আর্দ্রতা পাবে। এই মিশ্রণ লাগাবেন রাতে ঘুমের আগে এবং সকালে ধুয়ে ফেলবেন। পেয়াজের ঝাঁঝালো উপাদানটাই কিন্তু আপনার ভ্রু গজানোতে অনেক দ্রুত সাহায্য করবে। পেঁয়াজ ছেঁচে এর রস ভ্রু এর নিচে তুলো দিয়ে লাগিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে আরও কয়েক প্রলেপ দিন। চার ভাগের ১ ভাগ নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো পাতলা করে কাটা লেবুর স্লাইস একটা পরিষ্কার পাত্রে রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি তুলোয় লাগিয়ে ব্যবহার করতে পারেন রাতে ঘুমানোর আগে তবে সূর্যের আলোতে কখনই নয়। ক্যাস্টর অয়েল আঙুলে মাখিয়ে আলতো করে ম্যাসাজ করুন ভ্রুতে এবং কিছুক্ষণের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে এবং ফেস ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন এবং পরপর কয়েকদিন এই প্রসেসটা চালিয়ে যান, ভালো ফল পাবেন তবে ইরিটেশন হলে বন্ধ করে দিবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে

তথ্যমন্ত্রী প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

চিফ হুইপ প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

গাজীপুরে ৫ হত্যাকাণ্ড অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App