×

এনসিপি

হান্নান মাসউদকে নিয়ে বিস্ফোরক দাবি রাশেদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

হান্নান মাসউদকে নিয়ে বিস্ফোরক দাবি রাশেদের

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ।

বুধবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ। 

রাশেদ বলেন, ওই সময়ের পর থেকেই হান্নান মাসউদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয় এবং পল্টনের হোটেল ফার্সে নিয়মিতভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হতো। তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে আওয়ামী লীগের এক এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে ৪ কোটি টাকার আলোচনা ওঠে। পরে হান্নান মাসউদ তাঁর ঘনিষ্ঠ জিসানকে বলেন, ওরা ১ কোটি দিতে চায়, তুমি ৩ কোটিতে ডিল করো। ওদের সব কাঁচা টাকা, টাকার দরকার আছে।

আরো পড়ুন : ‘আসিফের দুর্নীতির কারণে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াত’

রাশেদ খাঁন দাবি করেন, এই কথা শুনে জিসান হতবাক হয়ে যান। পরে তিনি ধীরে ধীরে হান্নান মাসউদের সঙ্গ ত্যাগ করেন।

তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সময় ও পরবর্তী সময়ে জিসান ছিলেন সমন্বয়কদের নিরাপত্তা ও বিভিন্ন কার্যক্রমে যুক্ত। পরে তিনি হান্নান মাসউদের আচরণ ও অর্থলোভের কারণে দূরে সরে যান।

ফেসবুক পোস্টে তিনি আরো লেখেন, নোয়াখালীর আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী ছিলেন হান্নান মাসউদের রাজনৈতিক প্রতিপক্ষ। অভিযোগ অনুযায়ী, তাঁকে গ্রেপ্তারে ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে বক্তব্য দেন হান্নান মাসউদ।

রাশেদ খাঁন দাবি করেন, হান্নান মাসউদ ঘরোয়া আলোচনায় বলতেন, নোয়াখালীতে এমপি হতে হলে অর্থবিত্তে মোহাম্মদ আলীর মতো হওয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

তীব্র গরমে রোদ থেকে বাঁচবেন যে উপায়ে

তীব্র গরমে রোদ থেকে বাঁচবেন যে উপায়ে

এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন কিশোরী উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App