×

অর্থনীতি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম

ফাইল ছবি

দেশে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বুধবার (৩ জুন) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বেড়েছে ও গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুচরো পর্যায়ের ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। চলতি জুন মাস থেকেই এই নতুন দর কার্যকর হচ্ছে।

গত ৩ থেকে ৬ মের মধ্যে বিদ্যুৎ উৎপাদক, সঞ্চালক ও বিতরণকারী সংস্থা-কোম্পানিগুলো বিইআরসিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বাড়ানোর আবেদন করে।

গত ২০ ও ২১ মে বিইআরসির গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। 

তাদের অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪

শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App