×

এনসিপি

বন্যার টাকার হিসাব নিয়ে তোপের মুখে আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

বন্যার টাকার হিসাব নিয়ে তোপের মুখে আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে এক ব্যক্তির বন্যার টাকার হিসাব চাওয়া নিয়ে হট্রগোলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়।’

আরো পড়ুন: রাজধানীতে ৩ দিনব্যাপী ঈদ উৎসব পালন করবে এনসিপি

ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন।

হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে ‘সন্ত্রাস’ ও ‘মববাজ’ বলতে থাকেন। তিনি বলেন, ‘বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি (আসিফ মাহমুদ) কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে।’

এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App