×

এনসিপি

এনসিপি প্রকাশ করলো ওলামা অ্যালায়ন্সের প্রথম কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

এনসিপি প্রকাশ করলো ওলামা অ্যালায়ন্সের প্রথম কমিটি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (এনইউএ)-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। ৮৭ সদস্যের কমিটিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদী আহ্বায়ক ও মাওলানা সানাউল্লাহ খান সদস্য সচিব নিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এই কমিটি প্রকাশ করা হয়। এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। এর আগে গত বছরের ১ নভেম্বর সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছিল।

ওলামা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত আশরাফ উদ্দিন মাহদী ও সানাউল্লাহ খান এনসিপির কেন্দ্রীয় কমিটিতেও রয়েছেন। মাহদী এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সানাউল্লাহ দক্ষিণাঞ্চলের সংগঠক।

ওলামা অ্যালায়েন্সের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি ইনজিমামুল ইসলামকে। এ ছাড়া ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্য সচিব, ১৯ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৪১ জনকে সদস্য করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে

তথ্যমন্ত্রী প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

চিফ হুইপ প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

গাজীপুরে ৫ হত্যাকাণ্ড অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App