×

এনসিপি

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে আমন্ত্রণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে আমন্ত্রণ

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের মূল কর্মসূচি হিসেবে ধানমন্ডি আবাহনী মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সানন্দে তাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়েই দলটির বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জিয়া পরিষদের নামে ব্যক্তিস্বার্থ বা দোকান খোলা হোক, চাই না’

‘জিয়া পরিষদের নামে ব্যক্তিস্বার্থ বা দোকান খোলা হোক, চাই না’

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App