×

জাতীয়

কুমিল্লায় কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১১:৫১ পিএম

কুমিল্লায় কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার

প্রতীকী ছবি

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা বিষয়ক খবরটি খতিয়ে দেখছে সরকার। এ ব্যাপারে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এক জরুরি ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ কথা বলেছেন।

ওই ঘোষণায় তিনি বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে সরকারের তথ্য বিবরণীতেও বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App