×

জাতীয়

রুশ বাহিনীর হয়ে যুদ্ধে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৪৭ এএম

রুশ বাহিনীর হয়ে যুদ্ধে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

রাশিয়ায় ভালো চাকরির আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। এ নিয়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো অন্তত ৩৯ জনে।

সম্প্রতি নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে, যার মরদেহ এখনো পাওয়া যায়নি বলে সেখানে যুদ্ধে থাকা এক বাংলাদেশি জানিয়েছেন। 

নিহত সুরুজ কাজীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় তিনি রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু যুদ্ধের ময়দান থেকেই আসে তার মৃত্যুর খবর।

বুধবার (২০ মে) রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া।

অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনও কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে জানিয়েছে তার পরিবার।

আর কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবর সপ্তাহ খানেক আগে যুদ্ধক্ষেত্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন অন্য আরেকজন বাংলাদেশি যোদ্ধা।

চাকরির প্রলোভনে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে শতাধিক বাংলাদেশি যুবক এই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন। ‘ফরটিফাই রাইটস’ (Fortify Rights) ও ‘ট্রুথ হাউন্ডস’ (Truth Hounds) নামক দুটি মানবাধিকার সংগঠনের অনুসন্ধান বলছে, অন্তত ১০৪ জন বাংলাদেশি নাগরিককে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে । দালালরা প্রথমে লোভনীয় বেতনে কর্পোরেট চাকরিতে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়া নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের সম্মুখসারিতে ঠেলে দেওয়া হয় বলেও সংস্থাদুটো জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দেশের সবগুলো নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের সবগুলো নদীবন্দরে সতর্কতা সংকেত

ট্রাম্পকে কটাক্ষ করে ইরানি দূতাবাসের পোস্ট

ট্রাম্পকে কটাক্ষ করে ইরানি দূতাবাসের পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App