হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন করতে আজ বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।
এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় জনসংযোগ করেন ডা. শফিকুর রহমান। এশার নামাজের আগপর্যন্ত তালতলা তাসফির মসজিদসংলগ্ন এলাকায় তিনি জনসংযোগ চালান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরীসহ স্থানীয় ওয়ার্ডের দায়িত্বশীল শ্রমিক নেতা, যুবনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
