×

জাতীয়

তথ্যমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে

ছবি : সংগৃহীত

বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।’

তিনি বলেন, ‘বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।’

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেল কারণ

ইরানে কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেল কারণ

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

‘সরকার মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে’

‘সরকার মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে’

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App