×

আন্তর্জাতিক

ইরানে কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেল কারণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

ইরানে কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেল কারণ

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে নতুন করে কোনো হামলা বা দুর্ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পুরোনো ও অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার কারণে এই শব্দ হয়েছে।

দেশটির আরেকটি বার্তা সংস্থা মেহের নিউজ প্রথমে বিস্ফোরণের খবরটি প্রচার করে। তবে প্রাথমিক অবস্থায় তারা বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। পরে তাসনিম নিউজ প্রকৃত কারণ জানায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, ইরানি সামরিক বাহিনী শত্রুপক্ষের ফেলে যাওয়া বা অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র নিষ্ক্রিয় করার সময় এই বিকট শব্দ হয়। এটি কোনো নতুন হামলা বা আকস্মিক দুর্ঘটনা ছিল না।

কেশম দ্বীপটি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত। অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। আঞ্চলিক উত্তেজনার কারণে এই দ্বীপের নিরাপত্তা সবসময় কঠোর নজরদারিতে রাখা হয়।

এদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরুত্বপূর্ণ দ্বীপগুলো দখল করার চেষ্টা করতে পারে। এ তালিকায় কেশম ও খার্গ দ্বীপও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App