×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৯৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০৯ পিএম

সৌদি পৌঁছেছেন ৫৯৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরে পবিত্র হজ পালন করতে এ পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে সরকারি এবং বেসরকারি ব্যাবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ এবং ৫৫ হাজার ৩৩৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি হজ পালন করতে গিয়েছেন। 

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। 

রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গিয়েছেন ৩০ হাজার ৮৪৪ জন। সৌদি এয়ারলাইনসের ৫৪টি গিয়েছেন ২০ হাজার ৮০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি সৌদি পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন ও মদিনায় ৪ জন মারা গেছেন। সর্বশেষ শনিবার (১৬ মে) ঢাকার তেজগাঁওয়র এন এম মনিরুল হক (৪৫) মক্কায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

প্রক্টর কার্যালয়ের পর জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

ছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রক্টর কার্যালয়ের পর জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: আক্রান্ত ২৯০০, নিহত ৫

বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: আক্রান্ত ২৯০০, নিহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App