×

জাতীয়

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২২ এএম

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের জেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। 

নিহত দুজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

দূতাবাস জানিয়েছে, দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App